সিলেট ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
News Title :
‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন নীলফামারীতে জমি বিরোধে হত্যা: সিলেট থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ ‎বড়লেখায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ লাখাইর বুল্লা গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরি জনমনে আতঙ্ক! তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন ‎ঝরে পড়া রোধে নবীগঞ্জের চা বাগান বিদ্যালয়ে “মিড ডে মিল চালু” সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও  পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ

‎সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এক বিশাল টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় এই অভিযান চালানো হয়।

‎টাস্কফোর্সের এই যৌথ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বিজিবির শ্রীপুর ও মিনাটিলা বিওপি।

‎অভিযান সূত্রে জানা যায়, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

‎এছাড়া, অবৈধভাবে স্তুপ করে রাখা বালু জব্দ করে তাৎক্ষণিক ‘স্পট নিলাম’ সম্পন্ন করা হয়। এর মধ্যে রাংপানি নদীর আদর্শ গ্রাম ঘাটে স্তুপকৃত ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর কোয়ারীতে স্তুপকৃত ৬,৯৬৬ ঘনফুটসহ মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু নিলামে তোলা হয়। নিলামের মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ৪২ হাজার ১০৮ টাকা টাকা আদায় করা হয়েছে। একই সাথে সরকারি রাজস্ব হিসেবে ১৫% ভ্যাট বাবদ ২১হাজার ৩১৬ টাকা এবং ১০% আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা সহ মোট কর ও নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

‎প্রশাসন সূত্রে আরো জানানো হয়, রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত সকল সরঞ্জাম ও কার্যক্রম আগামী ১ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

‎রাংপানি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের নিয়ে আগামী শনিবার বেলা ৪ টায় এক যৌথ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।

‎অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও টাস্কফোর্সের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ

সময় ০৯:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬