সিলেট ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
News Title :
‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন নীলফামারীতে জমি বিরোধে হত্যা: সিলেট থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ ‎বড়লেখায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ লাখাইর বুল্লা গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরি জনমনে আতঙ্ক! তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন ‎ঝরে পড়া রোধে নবীগঞ্জের চা বাগান বিদ্যালয়ে “মিড ডে মিল চালু” সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও  পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা

‎বুধবার ​১৪ অক্টোবর ​স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্দেশিকা’ বাস্তবায়ন এবং তামাকমুক্ত জামালপুর পৌরসভা গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌরসভার তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা ও আইন বাস্তবায়নে শক্তিশালী কমিটি গঠন, সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ এবং কঠোর মনিটরিং ব্যবস্থার দাবি সম্বলিত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়।

‎​জামালপুর পৌরসভার কনফারেন্স রুমে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসপিকে-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

‎​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এইচ,এম মোস্তফা কামাল, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি এম, এইচ, মজনু মোল্লা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান লিখন এবং নাটাব জামালপুরের সভাপতি তানভীর আহমেদ হিরা। ​

‎সভায় বক্তারা বলেন, তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও অকাল মৃত্যু থেকে নাগরিকদের রক্ষা করতে স্থানীয় সরকার হিসেবে পৌরসভার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন বাস্তবায়নে পৌরসভা পর্যায়ে ‘পৌর তামাক নিয়ন্ত্রণ মনিটরিং কমিটি’ গঠন এবং ওয়ার্ড ভিত্তিক কমিটিতে (TLCC/WLCC) তামাক নিয়ন্ত্রণকে একটি স্থায়ী বিষয় হিসেবে যুক্ত করা জরুরি।

‎​সভায় উপস্থাপিত মূল প্রস্তাবনাসমূহ:

‎​আর্থিক বরাদ্দ: পৌরসভার বার্ষিক বাজেটে ‘তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য উন্নয়ন’ খাতে পৃথক ও সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা।

‎​লাইসেন্সিং ও বাণিজ্য নিয়ন্ত্রণ: তামাকজাত পণ্য বিক্রয়ের জন্য পৃথক ট্রেড লাইসেন্স চালু করা এবং সাধারণ বাজারের খোলা জায়গায় তামাক বিক্রি সীমিত করা।

বিজ্ঞাপন অপসারণ: তামাক আইনের ৫ ধারা অনুযায়ী বাজারে যেকোনো ধরনের তামাকজাত পণ্যের পরোক্ষ বিজ্ঞাপন (সাইনবোর্ড, ডামি প্যাকেট, স্টিকার) বন্ধে অভিযান চালানো।

শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষা: শিক্ষা প্রতিষ্ঠানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোরভাবে নজরদারি করা। ​ব্যাপক সচেতনতা: পৌর বিল ও অফিসিয়াল নোটিশে তামাকবিরোধী বার্তা প্রকাশ এবং স্টেশনে মাইকিং ও পথসভার মাধ্যমে গণসচেতনতা তৈরি করা।

‎​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রকাশ করেন লেখক ও গবেষক মশিউল আলম বাবলু, প্রত্যাশা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও প্রাক্তন কাউন্সিলর শামীমা বেগম রুবি, জামালপুর পৌরসভার বাজার পরিদর্শক আরিফ মাহমুদ, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শাহ আলী বাচ্চু, গণমাধ্যম ব্যক্তিত্ব মীর জাহাঙ্গীর, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মৌসুমী আক্তার, সুজন (সুশাসনের জন্য নাগরিক) জামালপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং পৌরসভার কর নির্ধারক নূরনবী আহাম্মেদ রতন।

‎​সভাপতির বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রস্তাবনাসমূহ বাস্তবায়নে ইতিবাচক সম্মতি ব্যক্ত করেন এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সাংবাদিকদের একযোগে কাজ করার আহ্বান জানান।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা

সময় ০৮:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬