সিলেট ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
News Title :
‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন নীলফামারীতে জমি বিরোধে হত্যা: সিলেট থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ ‎বড়লেখায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ‎​জৈন্তাপুরে টাস্কফোর্সের যৌথ অভিযান: ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ লাখাইর বুল্লা গ্রামে এক রাতে তিন বাড়িতে চুরি জনমনে আতঙ্ক! তামাক নিয়ন্ত্রণে জামালপুর পৌরসভার উদ্যোগে নীতি নির্ধারণী আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন সভা হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৮০, হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন ‎ঝরে পড়া রোধে নবীগঞ্জের চা বাগান বিদ্যালয়ে “মিড ডে মিল চালু” সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও  পানিতে ডুবে প্রান গেল বাহুবলের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও 

‎হবিগঞ্জের মাধবপুরে সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা গৃহকর্মী রেহেনা খাতুনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান তাঁর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ অর্থ তুলে দেন।

‎এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রেহেনা খাতুন তাঁর আর্থিক সংকট, ঋণগ্রস্ততা ও সৌদি আরবে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এ ছাড়া তাঁকে বিদেশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

‎রেহেনা খাতুন বলেন, তিনি ঋণগ্রস্ত। উপজেলা প্রশাসনের দেওয়া অর্থ তাঁর কাজে আসবে। তবে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

‎ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনা খাতুন তাঁর কাছে লিখিত আবেদন করেছিলেন। তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

‎এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা এমএম গউস বলেন, মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার নারীদের উদ্ধার ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কাজ করে থাকে। রেহেনা খাতুনকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

‎তিনি আরও বলেন, সাংবাদিকেরা সত্য তুলে ধরবেন, আর সেই তথ্যের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে এটাই বাস্তবতা।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মুঠোফোনের যুগে বইয়ের আলো ছড়াচ্ছেন কুলাউড়ার খালিক উদ্দিন

সৌদি আরব ফেরত রেহেনাকে সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও 

সময় ০৭:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬