সিলেট ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু  ‎বানিয়াচং মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ‎যুক্তরাজ্যে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ: ঢাকায় ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’-এর পরিচালক সাকি গ্রেফতার বিয়ানীবাজারে ৫৫ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।‎ ‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত ‎জামালপুর উপজেলা স্কাউট সমাবেশে দিগপাইত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাফল্য ও বরণ উৎসব ‎জামালপুর সদরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের গোয়াইনঘাটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান করা হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় মাঠে দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে এবং এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জেবুন্নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কামরুল ইসলাম ও যুবনেতা সাব্বির আহমদ সানি প্রমুখ।
‎
‎আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি এলাকায় শিক্ষার প্রসার ঘটানোই ট্রাস্টের অন্যতম প্রধান লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু

‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সময় ০৬:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬