
প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভায় অনুষ্ঠি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী রঞ্জু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও গনমাধ্যম কর্মী মোঃ মঞ্জুরুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শশী প্রমুখ।

উপজেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর, জামালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের জরিপ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২২৩ জন তথ্য সংগ্রহকারী, ২১ জন সুপারভাইজার ইতিমধ্যে নিয়োজিত করা হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, ১ম ব্যাচ ১০ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ করানো হয়। উক্ত প্রশিক্ষণে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
জরিপ কার্যক্রম সম্পাদনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে ১৫ টি ট্যাব বিতরণ করা হয়। সংসদ সদস্য, জামালপুর-০৫ এর সর্বসম্মতিক্রমে শরিফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডকে বাছাই করা হয়।
মোঃ খোরশেদ আলম, জামালপুর। 

















