সিলেট ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
News Title :
‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত ‎জামালপুর উপজেলা স্কাউট সমাবেশে দিগপাইত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাফল্য ও বরণ উৎসব ‎জামালপুর সদরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ‎মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭ গ্রিসে এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ‎প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ‎ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির জরুরি সভা: সিলেট বিভাগে ৪০ জন পেলেন ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’‎ ‎জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত ‎গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা খুন, আহত-১‎, ত্রিশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

‎মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭

‎মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
‎
‎মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে নারাইনপাশা এলাকার চা দোকানদার দুরুদ মিয়া ছাদিক মিয়ার কাছে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি দলবল নিয়ে ফিরে এসে দুরুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
‎
‎এতে গুরুতর আহত দুরুদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে ছাদিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ফৌজদারি কার্যবিধি,১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী, তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
‎
‎অন্যদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান,আতাউর রহমান,শফিক মিয়া ও আছাব মিয়াকে বেকসুর খালাস দেন আদালত।
‎
‎রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামি ও তাঁর স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
‎মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

‎মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, খালাস ৭

সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬