সিলেট ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
News Title :
‎নবীগঞ্জে কন্যা শিশু দিবস পালিত, সম্মাননা পেল ৩ শিক্ষার্থীরা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, তথ্য সংগ্রহ শুরু লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু  ‎বানিয়াচং মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ‎যুক্তরাজ্যে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ: ঢাকায় ‘ফেমেক্স অ্যাসোসিয়েট’-এর পরিচালক সাকি গ্রেফতার বিয়ানীবাজারে ৫৫ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।‎ ‎গোয়াইনঘাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

‎সরকারের জরুরি নির্দেশনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলিকার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অগ্রাধিকার ভিত্তিক ক্রম অনুযায়ী উপজেলার ৩টি ইউনিয়ন থেকে ১৫টি ট্যাব প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত ১৫ জন প্রশিক্ষণার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
‎
‎গত ১০ অক্টোবর, শনিবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সংসদীয় আসনের  সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যাত্রায় ফ্যামিলিকার্ড সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।” এ সময় তিনি সবাইকে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সততা ও সঠিকভাবে তথ্য তুলে আনার মাধ্যমে প্রকৃত গরীবের হক সুনিশ্চিত করার উদাত্ত আহবান জানান। তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের নিকট সঠিক উপায়ে সরকারি সুবিধা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‎
‎পরদিন ১১ অক্টোবর, রবিবার বিকেলে একই ভেন্যুতে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইন-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (উপ-পরিচালক) রাশেদুজ্জামান চৌধুরী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন।
‎
‎সমাপনী বক্তব্যে অতিথিরা প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন এবং ফ্যামিলি কার্ডের ডেটা এন্ট্রির কাজ শতভাগ নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রতি আহ্বান জানান।
‎
‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উপকরণ তুলে দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের ট্রেনিং প্রদান করেন সাইফুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে কন্যা শিশু দিবস পালিত, সম্মাননা পেল ৩ শিক্ষার্থীরা

বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

সময় ১২:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬