সিলেট ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ‎প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ‎ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমির জরুরি সভা: সিলেট বিভাগে ৪০ জন পেলেন ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’‎ ‎জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত ‎গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা খুন, আহত-১‎, ত্রিশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সরিষাবাড়িতে প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের। ‎উপ-পরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২‎

সরিষাবাড়িতে প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে

ভালোবাসা যে সীমান্ত কিংবা ভাষার শিকল মানে না, তা আবারও প্রমাণিত হলো। সুদূর ফিনল্যান্ড থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন সিমোলা মিকা (৩৮) নামের এক যুবক। শুধু ভালোবাসার টানেই আসেননি, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক তরুণীকে বিবাহবন্ধনে আবদ্ধ করেছেন তিনি।
‎
‎চাঞ্চল্যকর ও আনন্দঘন ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। কনে শান্তিনা জাহান সিমি (২৮) ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
‎​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে এক সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামী মৃত্যুবরণ করেন। এরপর থেকে পাঁচ বছরের একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।
‎
‎পরবর্তীতে ফিনল্যান্ডপ্রবাসী এক আত্মীয়ের মাধ্যমে ফিনল্যান্ডের নাগরিক সিমোলা মিকার সঙ্গে পরিচয় হয় শান্তিনার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
‎
‎​একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং দুই পরিবারের পক্ষ থেকেও এতে সম্মতি জানানো হয়। বিয়ের উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকার থেকে প্রয়োজনীয় অনুমতি সনদ সংগ্রহ করেন মিকা। এরপর গত ২ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে পৌঁছানোর দিনই তিনি স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে ধর্মীয় ও আইনগত রীতিনীতি মেনে শান্তিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
‎
‎​বিদেশি জামাইকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা গেছে। নবদম্পতির নতুন জীবনের জন্য পরিবার ও এলাকাবাসী শুভকামনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

সরিষাবাড়িতে প্রেমের টানে বাংলাদেশে ফিনল্যান্ডের যুবক, ইসলাম গ্রহণ করে করলেন বিয়ে

সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬