সিলেট ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের। ‎উপ-পরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২‎ হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী আটক ‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু কুলাউড়া সাবেক এমপি ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই ‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎ বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বৃদ্ধ

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

‎হবিগঞ্জের বানিয়াচঙ্গে উপজেলা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. জীবন বলেন, শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। এর অর্থ হলো—মানুষের মনুষ্যত্ব বিকাশ ও সুনাগরিক গড়ে তোলা। শিক্ষকদের শিক্ষার্থীদের মাঝে আধুনিক শিক্ষা পদ্ধতির আলোকে সৃজনশীলতা তৈরি করতে হবে এবং বিশ্ব পরিস্থিতির নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে বিএনপি সরকার সবসময় সচেষ্ট। এবারও জাতীয় বাজেটে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেট বাড়ানো হয়েছে।
‎
‎এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, আপনারা যে স্মারকলিপি দিয়েছেন, তা সহ শিক্ষকদের সকল যুক্তিসঙ্গত দাবি আমি সংসদে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিম ভুঁইয়া এমপি ও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপির সাথে আলোচনা করবো, ইনশাআল্লাহ।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজমিন। তিনি শিক্ষকদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীতে বানিয়াচং উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল যেন জেলায় সেরা হয়—সে ব্যাপারে শিক্ষকদের প্রতিজ্ঞা করান।
‎
‎প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জেলা শিক্ষা অফিসার বলেন,আপনারা যথাসময়ে অফিসে এসে সবার শেষে ত্যাগ করলে প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে। এছাড়া প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব থাকলে শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত হবে।
‎
‎বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ নুরুল হুদা, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (বর্তমান চুনারুঘাট) কাওসার শোকরানা,
‎উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, বড় বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, বদরুল আলম সিনিয়র সহ-সভাপতি, উপজেলা শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক, বিজিএম উচ্চ বিদ্যালয়। আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পারভিন খানম, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক, ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয় আহসান হাবীব মানিক।
‎
‎শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ তালুকদার ও হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী। কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন কবির আহমদ ও পারভেজ আহমদ।
‎
‎অনুষ্ঠানের শুরুতে বিজিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহমুদুল রহমান সিজিল পবিত্র কোরআন তেলাওয়াত এবং সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপেন্দ্র চন্দ্র দাস গীতা পাঠ করেন।
‎
‎অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষকের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শিক্ষক নেতৃবৃন্দ প্রধান অতিথির কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
‎
‎উপজেলার ২৭টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। পরবর্তীতে বেলা ৩টায় শিক্ষক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও ফান্ড সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

সময় ১২:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬