সিলেট ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
News Title :
বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন ‎লাখাই পশ্চিম বুল্লায় চুরি যাওয়া এসি উদ্ধার, দুই চোর আটক করে জেলে প্রের। ‎উপ-পরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক মাধবপুরে পুরোনো কম্বল-কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা,আটক ২‎ হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী আটক ‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু কুলাউড়া সাবেক এমপি ও সংবিধান প্রণেতা ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই ‎জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, আটক ১‎ বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন বৃদ্ধ

‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ

সাংবাদিক এম. এ. আহমদ আজাদ (ফাইল ছবি)

‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ. আহমদ আজাদ।
‎
‎সারাদেশ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় নির্বাচিত ১০ জন সাংবাদিকের মধ্যে তিনি একজন। নির্বাচিত সাংবাদিকদের ১০ জনের মধ্যে রাজধানী ঢাকার ৬ জন। বিভাগীয় পর্যায়ে ৪ জন কে ফেলোশীপ প্রদান করা হয়েছে। তার মধ্যে সাংবাদিক আজাদ মফস্বলের চারজন সাংবাদিকের একজন। মফস্বল থেকে নির্বাচিত অন্য তিনজন সাংবাদিক চট্টগ্রাম, খুলনা ও যশোর অঞ্চল থেকে রয়েছেন।
‎
ফেলোশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে এম. এ. আহমদ আজাদ বলেন, আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় সাফল্য অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পাওয়া। আমার কাছে এটি সোনার হরিণ। জীবনের স্বপ্ন ছিল একবার টিআইবি ফেলোশিপ পাওয়ার। আল্লাহ তায়ালা সেই আশা পূরণ করেছেন। এজন্য তাঁর কাছে শুকরিয়া এবং আমি খুবই আনন্দিত।
‎
‎তিনি জানান, টিআইবি ফেলোশিপের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। এই অর্জনের পেছনে সবার দোয়া ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
‎
‎উল্লেখ্য যে, সাংবাদিক এম,এ আহমদ আজাদ , দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি, দৈনিক সবুজ সিলেটের বিশেষ প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন।
‎ইতি পূর্বে তিনি ম্যাস লাইন মিডিয়া (এমএমসি) থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন। স্থানীয় সরকার এ্যাওয়ার্ড ২০১৩ পুরস্কার অর্জন করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়, আধুনিক পাঠদানে মনোযোগী হতে হবে—এমপি ডা. জীবন

‎দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায়‎টিআইবি ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক আজাদ

সময় ০৮:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬