
হাওড় অধ্যুষিত এলাকা বানিয়াচংয়ের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
এসময় এমপি ডা. জীবন জরুরী বিভাগে আগত রোগীদের সাথে কথা বলেন এবং রোগীর খাবার ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করে ইউএইচও ডা. শামীমা আক্তারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আজিজুল হোসেন খান বাবু ও উপজেলা যুবদল নেতা অলিউর রহমান অলিসহ নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পূর্বে এমপি ডা. জীবন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ( ইউপিইটিসি) ও চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
বানিয়াচং প্রতিনিধি। 

















