সিলেট ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন ঘুষের অভিযোগ ঘিরে চুনারুঘাট থানায় ১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ ‎কুলাউড়ায় ২২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ‎জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম,আদালতে মামলা এক জাদুকরী অধ্যায়ের আবেগময় বিদায়,মেসিময় একটি রাতের সমাপ্তি‎ মধুপুর পৌরসভার কাইতকাইয়ে বন্ধ থাকা রাস্তার কাজ পুনরায় শুরু, স্থানীয়দের স্বস্তি ‎হবিগঞ্জ লাখাই রোডের দিগন্ত গাড়িযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়ার অভিযোগ। আজমিরীগঞ্জে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক ‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত

‎কুলাউড়ায় ২২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এবার কুলাউড়া উপজেলায় ২২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
‎
‎কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
‎সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল কুমার দাস, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বিএনপি নেতা এস এম জামান মতিন, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. আব্দুল মুনতাজিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎এ ছাড়া কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ড. রজতজয়ন্তী ভট্টাচার্য, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান ও আব্দুল মোহিত বাবলু, পূজা পরিষদের সাবেক সম্পাদক সুমন মিত্র, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডা. অরুণাভ দে, আহ্বায়ক বিধান দেব, সাধারণ সম্পাদক অজয় দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম।
‎
‎সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

‎কুলাউড়ায় ২২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬