সিলেট ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
News Title :
‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন ঘুষের অভিযোগ ঘিরে চুনারুঘাট থানায় ১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ ‎কুলাউড়ায় ২২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ‎জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম,আদালতে মামলা এক জাদুকরী অধ্যায়ের আবেগময় বিদায়,মেসিময় একটি রাতের সমাপ্তি‎ মধুপুর পৌরসভার কাইতকাইয়ে বন্ধ থাকা রাস্তার কাজ পুনরায় শুরু, স্থানীয়দের স্বস্তি ‎হবিগঞ্জ লাখাই রোডের দিগন্ত গাড়িযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেয়ার অভিযোগ। আজমিরীগঞ্জে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ছেলে আটক ‎অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পুনরায় বানিয়াচংয়ের সৈদ্দারঠুলা সাত মহল্লার ছান্দ সর্দার নির্বাচিত

‎জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম,আদালতে মামলা

জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
‎
‎মামলার বাদী মুগল, পিতা নিজাম মন্ডল, ইসলামপুর উপজেলার পশ্চিম লাউদত্ত গ্রামের বাসিন্দা। গত ২ অক্টোবর রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময় পশ্চিম লাউদত্ত এলাকায় শামীম খানের পোল্ট্রি ফার্মের প্রায় ১০০ গজ পূর্বের খালি জায়গায় এ ঘটনা ঘটে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
‎
‎মামলায় অভিযুক্তরা হলেন- গাওকুড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. মনোয়ার হোসেন (মাবু), পশ্চিম লাউদত্ত গ্রামের রাজা শেখের ছেলে মো. শাহজাহান (সাইদুর) এবং গাওকুড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. শাহিন। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, প্রায় পাঁচ বছর আগে বাদী ২৯ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রির জন্য প্রথম আসামির সঙ্গে চার লাখ টাকা মূল্য নির্ধারণ করে একটি অনিবন্ধিত বায়নাপত্র করেন। এর মধ্যে দেড় লাখ টাকা নেওয়ার পর বাকি টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ে জমি হস্তান্তর হয়নি।
‎
‎পরে বাদী অন্যত্র জমি বিক্রি করে প্রথম আসামির দেওয়া দেড় লাখ টাকা ফেরত দিতে চাইলে আসামি চার লাখ টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
‎
‎অভিযোগে আরও বলা হয়, ওই বিরোধের জের ধরে গত ২ অক্টোবর রাতে বাদী মাছ ধরার জাল পাহারা দেওয়ার সময় আসামিরা দা, ড্যাগার ও চাকুসহ সেখানে গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এতে বাদীর মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে মামলায় দাবি করা হয়েছে। একপর্যায়ে তাকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে আসামিরা চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
‎
‎পরে বাদীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তাকে সেখানে ভর্তি করা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৪/৩২৬/৩০৭/৩৪ ধারায় ইসলামপুর আদালতে সিআর মোকদ্দমা নং ৫৩৬ (১)/২০২৬ দায়ের করা হয়েছে।
‎
‎বাদীপক্ষ আদালতের কাছে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে।
‎
‎তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

‎জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম,আদালতে মামলা

সময় ০৪:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬