
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৩নং কাইতকাই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি রাস্তার নির্মাণকাজ আবারও শুরু হয়েছে। স্থানীয়দের উদ্যোগে এবং প্রশাসনিক নজরদারিতে রাস্তাটির ইটসলিংয়ের কাজ পুনরায় শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর মধুপুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী খুররম খান ইউসুফজী (প্রিন্স)-এর নেতৃত্ব এবং মোহাম্মদ আব্দুলের বিশেষ সহযোগিতায় রাস্তার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পুলিশ পাহারায় এবং স্থানীয়দের উপস্থিতিতে বন্ধ হয়ে থাকা রাস্তার ইটসলিংয়ের কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পুনরায় কাজ শুরু হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
মোঃ রিপন মধুপুর (টাঙ্গাইল) থেকে 
















