
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী তাদের প্রার্থিতা জানান দিচ্ছে কেউ স্বতন্ত্র আবার কেউ দলীয় ভাবে সমর্থন পেলে নির্বাচন করবে এমন প্রত্যাশা নিয়ে সাধারণ ভোটারদের কাছে তাদের প্রার্থিতা জানান দিচ্ছে আবার অনেক এলাকায় দলবেঁধে গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিভিন্ন পেষ্টুনও পোস্টার লিফলেট দেখা যাচ্ছে।
সাধারণ মানুষদের মধ্যেও কৌতুহল দেখা যাচ্ছে যেমন চা’স্টলে বিভিন্ন হাটবাজারে গ্রামেগঞ্জে চুল ছেড়া বিশ্লেষণ চলছে ভোটের সময় অনেকেই এসে অনেক প্রতিশ্রুতি দিয়ে যায় নির্বাচন চলে গেলে আর তাদের এই প্রতিশ্রুতির কথা মনে থাকেনা তাই আমরা ভেবে চিন্তে এবার ভোট দেবো বলে সাধারণ জনগণের প্রত্যাশা রয়েছে।
লাখাই উপজেলার মোড়াকুরি ইউনিয়নের নির্বাচনে বর্তমানে আলোচনা রয়েছেন লাখাই উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের। তিনি ইতিমধ্য এলাকায় গণসংযোগ যোগাযোগ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কৌশল বিনিময় করছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছেন।
তিনি ইতিপূর্বে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এই ইউনিয়ন থেকে নির্বাচন করেছিলেন কাদিরের আশা বর্তমান সময়ের প্রেক্ষিতে ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন আর আমি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট মসজিদ মন্দির স্কুল মাদরাসা সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে স্ব স্ব এলাকার নেতৃবৃন্দ সহ মুরুব্বীদের কে নিয়ে সমাধানের লক্ষো কাজ করবো।
লাখাই উপজেলার মোড়াকুরি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বচ্ছ এবং ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিদ এলাকার সুপরিচিত ব্যক্তি বিএনপির কান্ডারী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। এলাকা এবং পাড়া মহল্লায় বিভিন্ন সমস্যায় মারামারি রোধ সহ সামাজিক কর্মকাণ্ড অগ্রণী ভূমিকা রাখছেন। চেয়ারম্যান প্রার্থী এম এ কাদের নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে দ্রুত, স্বচ্ছ ও সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষের ভোগান্তি কমানো, সময়ের মূল্যায়ন এবং সাধারণ মানুষের পরামর্শকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এম এ কাদের বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি জয়ী হতে পারলে মানুষের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করব। অনাকাঙ্ক্ষিত কোনো টাকা নেওয়া হবে না। বিনামূল্যে যতটুকু সেবা দেওয়ার সুযোগ থাকবে, তার সবটুকুই দেওয়ার চেষ্টা করব—ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মানুষের সময়ের মূল্যায়ন করে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কোনো মানুষ যেন সেবা নিতে এসে অযথা হয়রানি বা সময়ক্ষেপণের শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এম এ কাদের জানান, ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আপনাদের পরামর্শকে মূল্যায়ন করব এবং সর্বসাধারণের কর্মপরিকল্পনাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই বলেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী এম এ কাদেরের ভাষ্য অনুযায়ী, নির্বাচিত হলে মোড়াকুরি ইউনিয়নকে শান্তিপূর্ণ, আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে মাদক, মারামারি, হাঙ্গামা, লুটপাট ও হয়রানি থেকে ইউনিয়নকে মুক্ত রাখার পাশাপাশি তরুণদের শিক্ষা, খেলাধুলা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এম এ কাদের বলেন,আমি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকতে চাই। মানুষের সমস্যা শুনতে চাই এবং জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে সেসব সমস্যার সমাধানের পথ খুঁজতে চাই।
তিনি বলেন, “বিভেদ নয়, ঐক্য; হিংসা নয়, শান্তি; অবহেলা নয়, উন্নয়ন—এই লক্ষ্যেই মোড়াকরি ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।”
এম এ কাদের বর্তমানে লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোড়াকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল কাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত জড়িত, আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবেন বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত সময়ে দলীয় প্রোগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি হামলার শিকার হয়েছি তবুও দল থেকে আমি এক পাও পিছিয়ে যায়নি তাই আমাকে দল মূল্যায়ন করবে বলে আমি আশা করছি। আরো বলেন, বিএনপি’র দুর্দিনের সময়ও আমি মোড়াকুরি ইউনিয়ন থেকে বিএনপির মনোনীত হয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছি। তাই আশা করি দল আমাকে মূল্যায়ন করলে আমি ইনশাল্লাহ দলের মূল্যায়ন রাখতে পারব।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধি 












