সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা! বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎সিলেটের বন্দরবাজারে দ্রুত ও বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই বছরের শিশু আব্দুল্লাহ নিহতের ঘটনায় ঘাতক চালক রুমেল আহমদকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত আনুমানিক সাড় ১০টার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন তাজপুর কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুমেল আহমদ মৌলভীবাজার জেলার রাজনগর থানার সুনামপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভিকটিম শিশু আব্দুল্লাহকে নিয়ে তার বাবা-মা মোটরসাইকেলযোগে এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ সমবায় ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-থ-১২-২৫৪৯) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই রাস্তায় পড়ে যান এবং সিএনজিটি শিশু আব্দুল্লাহর গায়ের ওপর দিয়ে চলে যায়।

‎এতে শিশু আব্দুল্লাহ ও তার বাবা-মা গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে চালক সিএনজিটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআরবি-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে।

‎এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার

সময় ১১:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬