সিলেট ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন

‎হবিগঞ্জ-২ ( বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা করতে হবে। সভা করতে গিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির একজন সদস্য থাকবেন এবং সকল শ্রেণিপেশার মানুষকে রাখতে হবে।  মাদকের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং যারা ব্যবসায়ী তাদের কোনো ছাড় নয়। মিশুক/টমটমের শৃঙ্খলা আনার ক্ষেত্রে জেলা আইন শৃঙ্খলা কমিটির পরামর্শক্রমে নীতিমালা প্রণয়ন করে ব্যবস্থা নিতে হবে।
‎
‎মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
‎তিনি আরও বলেন, যারা আইন শৃঙ্খলা কমিটির সদস্য তারা নিজেরা আইন ভঙ্গ করা যাবে না। মামলা এবং আসামি ধরার ক্ষেত্রে পুলিশকে আরও সচেতন হতে হবে। আসামি গ্রেফতার হলে কোনো প্রকার তদবির করা যাবে না।
‎উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত (ইউএনও) মেহরাব হোসাইন।

‎এসময় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আকাদ্দস তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম প্রমুখ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন

সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬