সিলেট ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

‎সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক বাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু।
‎
‎বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহমান, মো. নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল মাস্টার এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি।
‎
‎সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান ও কয়েছ আহমেদ এবং ছাতক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, তানিমুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর আলম শফি উদ্দিন ও ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল হোসেন।
‎
‎এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল

সময় ০৭:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬