
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহণ কাজে সংযুক্ত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার থানাধীন কাকরদিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সালাম এর বাড়ীর সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই অনিক বড়ুয়া, এএসআই কাজী মুমিন হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা (গ্রাম-ভূলারগুল, উপজেলা/থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার) মৃত তাহির আলীর ছেলে জামাল মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এফআইআর নং-৩৭, তারিখ-২৯ সেপ্টেম্বর, ২০২৬, জিআর নং-২৩৮, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, বিয়ানীবাজার থানার এফআইআর নং-১৬, তারিখ-২২ মে, ২০২৬; জিআর নং-১০৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, বিয়ানীবাজার থানার এফআইআর নং-২৩/৯৬, তারিখ-২৭ জুলাই, ২০১৭, ধারা-৪০(ক), বিদ্যুৎ আইন সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি জানান, বর্ণিত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার এফআইআর নং-৩৭, তারিখ-২৯ সেপ্টেম্বর, ২০২৬, জিআর নং-২৩৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার প্রতিনিধি। 


















