সিলেট ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎ ‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান, ৩২ বোতল স্কুপসহ আটক ১ জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত কুলাউড়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্ত হয়নি‎ সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন,‎আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎

‎
‎সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) দু’টি হ্যান্ড গ্রেনেড, দু’টি রাইফেলের ম্যাগাজিন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত ১১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাফরি নদী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউরভাগ মল্লিফৌদ এলাকার স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের বাড়ির সামনে সাফরি নদীর পাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দু’টি হ্যান্ড গ্রেনেড, দু’টি রাইফেলের ম্যাগাজিন এবং থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি (.303) রাইফেলের ১১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে উদ্ধার করা দু’টি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় বিধি অনুযায়ী এসআরবি-৯ সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎উদ্ধারকৃত অন্যান্য আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎

সময় ০৭:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬