সিলেট ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎ ‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান, ৩২ বোতল স্কুপসহ আটক ১ জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত কুলাউড়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্ত হয়নি‎ সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন,‎আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত

‎বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) কর্তৃক পরিচালিত ‘রেইজ’ (RAISE) প্রকল্পের উদ্যোগে জামালপুরে এক ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উক্ত সভায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের বেকার তরুণ-তরুণীদের চাহিদা ভিত্তিক কারিগরি দক্ষতা অর্জন, কর্মসংস্থান এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) জামালপুর সদরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে এই সভার আয়োজন করা হয়। 
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জরিনা মিয়ার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল হক, যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুরের সিনিয়র প্রশিক্ষক প্রশিক্ষক মোছাঃ শামীমা বেগম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, আরডিএস-এর ট্রেইনিং অ্যান্ড পাবলিকেশন্স কো-অর্ডিনেটর মোঃ এমদাদুল হক, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেন, আরডিএস-এর জামালপুর শাখা ব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় তরুণ-তরুণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সভা বক্তাগণ রেইজ প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষানবিশি কার্যক্রমে বিগত বছরগুলোর সাফল্য তুলে ধরেন। তারা আশা প্রকাশ করে বলেন, বর্তমানে যারা নতুনভাবে এই কার্যক্রমে যুক্ত হবেন, তারা পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবেন।
‎সভায় আরো জানানো হয়, রেইজ প্রকল্পের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে ৪ মাস ও ৬ মাস মেয়াদি ১৯টি ভিন্ন ট্রেডে মোট ৩০০ জন তরুণ-তরুণী বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
‎
‎স্থানীয় জনগোষ্ঠীর মাঝে রেইজ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম তুলে ধরা। আগ্রহী তরুণ-তরুণীদের শিক্ষানবিশি প্রশিক্ষণের ধরণ ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া। উপযুক্ত ও আগ্রহী বেকার তরুণ-তরুণীদের প্রাথমিক শিক্ষানবিশ হিসেবে চিহ্নিত করা।
‎
‎ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ পরবর্তী কাজের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার ও নিম্ন-আয়ের যুবসমাজের জন্য কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের পথ সুগম করা।
‎নারী ও সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রশিক্ষণে অংশগ্রহণে বিশেষভাবে উৎসাহিত করা। দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষানবিশি প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি করা।

অনুষ্ঠানে আগত তরুণ-তরুণীরা কারিগরি শিক্ষা ও আত্ম-কর্মসংস্থানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশিক্ষণ গ্রহণে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত

সময় ০৭:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬