
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০নং সেকশনের কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩২ বোতল স্কুপসহ সাবের তালুকদার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুরমা চা বাগানের ১০নং সেকশনের কাঁচা রাস্তার ওপর হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই জামাল হোসেন, এএসআই তারিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা চা বাগানের ১০নং সেকশনের কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সাবের তালুকদারের কাছ থেকে ৩২ বোতল স্কুপ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক সাবের তালুকদার (২১) নবীগঞ্জ উপজেলার ৫নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা ছানু তালুকদারের ছেলে।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখেন্দ্র চন্দ্র সরকার বলেন, মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। মাদকের বিস্তার রোধে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ফাঁড়িগুলো সমন্বিতভাবে কাজ করছে। মাদকসহ কাউকে আটক করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, এ ঘটনায় আটক সাবের তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা রুজুর পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
ফরাস উদ্দিন, মাধবপুর। 


















