সিলেট ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎ ‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান, ৩২ বোতল স্কুপসহ আটক ১ জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত কুলাউড়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্ত হয়নি‎ সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন,‎আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান

‎চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন মৌলভীবাজারের ৮৫ প্রার্থী। কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের মধ্যে দ্বিতীয় ধাপে ৬৭ জনের নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এসব প্রার্থীর।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৮৫ জনের নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন কারণে আটকে যায়। এর মধ্যে কাগজপত্র সংক্রান্ত জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের বিষয়টি ছিল বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
‎
‎পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীদের কাগজপত্র ও তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে দ্বিতীয় ধাপে ৬৭ জনকে নিয়োগের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে তাদের নাম প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র ডাকযোগে প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
‎
‎চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ না হওয়ায় দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন এসব প্রার্থী। নিয়োগের তালিকায় নাম প্রকাশের পর তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

‎তবে এখনো নিয়োগের অপেক্ষায় রয়েছেন ১৮ জন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কাগজপত্রের জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের কারণে তাদের নিয়োগ দ্বিতীয় ধাপে হয়নি।
‎
‎জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানা গেছে, পুরো নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় মোট ৩৫৭ জন প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর সঙ্গে দ্বিতীয় ধাপে ৬৭ জন যুক্ত হওয়ায় মোট নিয়োগপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জন।
‎
‎মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান বলেন, দ্বিতীয় ধাপে ৬৭ জন প্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের নিয়োগপত্র ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হবে।
‎
‎চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ আটকে থাকা ৮৫ জনের মধ্যে ৬৭ জনের নিয়োগ প্রক্রিয়া এগিয়ে গেলেও বাকি ১৮ জনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান

সময় ০৩:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬