সিলেট ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫
‎দায়িত্বে অবহেলার অভিযোগ...

‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান (ফাইল ছবি)

‎দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে আগামীকাল সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
‎
‎রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
‎
‎সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সরকারি সেবার বিষয়ে আলোচনা হয়।

‎সভায় স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনার একপর্যায়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে সিভিল সার্জনকে সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

‎তবে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎মন্ত্রী প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎দায়িত্বে অবহেলার অভিযোগ...

‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ

সময় ০৬:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬