সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২ ‎শ্রীমঙ্গলে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন কে গ্রেফতার করল পুলিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক ‎জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার বানিয়াচং মজলিশপুর, প্রবাসী ভাই-ব্রাদার্স সমাজ কল্যাণ সংস্থার অর্থায়নে সোলার ল্যামপোস্ট স্থাপন। জামালপুর সদরে গোরস্থানের অর্থ আত্মসাৎয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় ‎মৌলভীবাজারের সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ ‎র‍্যালি হলো, সংকট রয়ে গেল জাফলং-বিছনাকান্দি-রাতারগুলে ‎বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

‎শান্তিগঞ্জে জলমহালে অভিযান ঘিরে সংঘর্ষ, আহত ২০

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের বনুয়া-কৈয়া গ্রুপ জলমহালের আশপাশে অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানকে কেন্দ্র করে ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
‎
‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল জব্দ করে। এ সময় স্থানীয় কয়েকজন জেলে জব্দ করা জাল ফেরত দেওয়ার অনুরোধ করলে জলমহালের ইজারাদারের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রশাসনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। পরে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানান।
‎
‎স্থানীয় জেলেদের অভিযোগ, তারা জলমহালের বাইরে হাওরে মাছ ধরছিলেন। জাল জব্দের পর প্রশাসনের কাছে অনুরোধ জানাতে গেলে ইজারাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। তাদের কয়েকজন আহত এবং নৌকা ও জাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
‎
‎অন্যদিকে ইজারাদার গোলাম আমিনের দাবি, অভিযান কালে জাল মালিকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে তাদের ৯-১০ জন আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু জেলে দীর্ঘদিন ধরে জলমহালে অবৈধ রিংজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন।
‎
‎শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১০০ মিটার অবৈধ রিংজাল জব্দ করা হয়। জাল ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তাদের উপস্থিতিতে কোনো সংঘর্ষ হয়নি বলেও তিনি জানান।
‎
‎শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) মো. মিজানুর রহমান জানান, উক্ত মারামারির ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শায়েস্তাগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২

‎শান্তিগঞ্জে জলমহালে অভিযান ঘিরে সংঘর্ষ, আহত ২০

সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬