
হবিগঞ্জের বানিয়াচংয়ে মজলিশপুর আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে এবং বানিয়াচং সেবা ডায়াগনস্টিক সেন্টারে তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান ও শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
আল ইহসান ইসলামী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আরশাদ উদ্দিন মোজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরজত লস্কর অন্তরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান আসাদ, আল ইহসান ইসলামী যুব সংঘের উপদেষ্টা ফজলে এলাহী যাদু, উপদেষ্টা হাফেজ মাওলানা বশির উদ্দিন আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আল ইহসান ইসলামী যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও ইসলামিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা প্রদান, বন্যার্তদের সাহায্য করা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রমজান ও ঈদে, তোহফায়ে ঈদুল ফিতর’ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এসময় এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন আল ইহসান ইসলামী যুব সংঘের সভাপতি মুফতি ইমদাদুল হক, অর্থ সম্পাদক রাকিবুর হোসেন, সম্মানিত সদস্য নিহাল লস্কর, অভি, লাদেন, তারেক, ছাবদুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্যাম্পে সেবাদানকারী সম্মানিত চিকিৎসকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আক্তার হোসেন আলহাদী:বানিয়াচং। 


















