
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার সফর করবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা এবং জেলা বিএনপির আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় মন্ত্রী মৌলভীবাজার সার্কিট হাউসে উপস্থিত হবেন। পরে সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের বাসভবনে যাবেন।
এরপর বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। জনসভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জনসভা শেষে বিকেল ৫টায় মন্ত্রী মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটে নিজ বাসভবনে পৌঁছে রাতযাপন করবেন। পরদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
সরকারি সফরসূচিতে আরও উল্লেখ রয়েছে, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব ও সহকারী একান্ত সচিব থাকবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের জুনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকারি তালিকায় আরিফুল হক চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজারঃ 

















