
মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, এডভোকেট ফজলুল হক সহ আরো অনেকে।

এ সময় বক্তারা সমাজের দুস্থ্য, অসহায়, আত্মপীড়িত মানুষের পাশে থেকে ও দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ করে দেশের ক্রান্তি কালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী ও সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়নসহ সদস্য পদে আজীবন সদস্য ডক্টর নিলোফার চৌধুরী মনি এমপি, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, আজীবন সদস্য মোঃ সাইদ-বিন-আনোয়ার সজীব, আজীন সদস্য ও সাবেক যুব প্রধান মোঃ ইকরামুল হক লিটন, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান রিপন সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদস্য ইসি কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ফজলুল হক।
মোঃ খোরশেদ আলম, জামালপুর। 

















