সিলেট ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎মাধবপুরে অপটিক্যাল ফাইবার কেটে চুরির অভিযোগ, তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

‎হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সার্ভিসের প্রধান অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে প্রায় ৫০০ মিটার ক্যাবল ও একটি টিজি বক্স চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) ব্যবসায়ী।
‎
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ কুদ্দুস আহমেদ দাবি করেন, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শাহজাহানপুর ইউপির নয়াগাঁও স্কুল ও মসজিদের উত্তর পাশে তাদের ইন্টারনেট সংযোগের প্রধান অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে দেওয়া হয়।
‎
‎অভিযোগে অভিযুক্ত তিনজন হলেন কৃষ্ণপুর গ্রামের সপন মিয়া, মিতুন মিয়া ও সাগর।
‎
‎অভিযোগকারীর দাবি, পূর্বশত্রুতা ও ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যে অভিযুক্তরা ওই স্থানে ঝুলন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে দেন। পরে সেখান থেকে আনুমানিক ৫০০ মিটার ক্যাবল ও একটি টিজি বক্স নিয়ে যাওয়া হয়। ক্যাবলের কিছু অংশ ঘটনাস্থলে পড়ে ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎ক্যাবল কেটে দেওয়ার ফলে ওই এলাকার গ্রাহকদের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে অভিযোগকারীর দাবি। অভিযোগে ক্ষতিগ্রস্ত মালামালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং সংযোগ পুনরায় সচল করতে আরও অন্তত ৩০ হাজার টাকা ব্যয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এতে মোট প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
‎
‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযোগকারী ও তার কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে ক্যাবল কাটার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর ও প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎অভিযোগে চারজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন নয়াগাঁও গ্রামের ফরহাদ মিয়া, হারুন মিয়া, টুটুল ভূইয়া ও তানভীর।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত সপন মিয়া, মিতুন মিয়া ও সাগরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎তবে অভিযোগে উত্থাপিত ক্যাবল কাটা, চুরি ও হুমকির অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে আইনগতভাবে নির্ধারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

‎মাধবপুরে অপটিক্যাল ফাইবার কেটে চুরির অভিযোগ, তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সময় ০১:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬