সিলেট ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎নন্দিরগাঁওয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সম্মাননাপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।‎গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে আঙ্গারজুর আলিম মাদ্রাসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা ক্বারি সোসাইটির সাবেক সভাপতি মো. মছদ্দর আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক লোকমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন এবং তাদের উৎসাহিত করতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালাবাজার ফাজিল মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলাম হাসান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন এবং আঙ্গারজুর আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেলাল আহমদ। সুবহানীঘাট কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা শাব্বির আহমদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।‎হাজী সিকান্দার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, লন্ডনপ্রবাসী হাফিজ মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যেন ধর্মীয় ও আধুনিক জ্ঞানে সমানভাবে দক্ষ হয়ে গড়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য।”‎অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দশগাঁও নোওয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজের কৃতি ছাত্রী ও এ প্লাস প্রাপ্ত মোছা. তানিয়া আক্তার শিউলী তার অনুভূতি প্রকাশ করেন।‎নন্দিরগাঁও ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এ প্লাস ও ফোর পয়েন্ট ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনার মাধ্যমে অনুপ্রাণিত করা হয়। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা করছেন।‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎নন্দিরগাঁওয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সময় ০১:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫