সিলেট ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস ‎কোম্পানীগঞ্জে ৪২ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন ‎শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের

‎শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

‎শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

‎বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময় ভবিষ্যতে কোন ক্ষেত্রে পড়াশোনা ও কর্মজীবন গড়ে তুলবে, সে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা অর্জন করতে হবে।

‎তিনি বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াতে কলেজে ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

‎তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী কলেজে আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। এ লক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

‎আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রে দীর্ঘ ঐতিহ্য রয়েছে। মানসম্মত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে। গোয়াইনঘাটেও সরকারি স্থাপনা ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

‎কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে প্রাকৃতিক ও খনিজ সম্পদের সুফল যথাযথভাবে প্রতিফলিত হয়নিঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সময় ০৫:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬