সিলেট ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭ নবীগঞ্জে শিশুকে ধর্ষণের মামলায় দুই কিশোরের ৩ বছর করে কারাদণ্ড ‎লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। হবিগঞ্জে কাঠসহ সিএনজি জব্দ, ফাঁকা গুলি ছোড়ার দাবি বন বিভাগের শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা: ‎ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা‎ নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭

‎উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

‎আটকরা হলেন-বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), একই জেলার মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) ও ঢাকার যাত্রাবাড়ী সুতারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে মুন্নি (১৬)।

‎পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা বেতনের চাকরির প্রলোভনে তারা জাফলং এলাকায় আসেন। দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে ৩৫ হাজার টাকা বেতনে চাকরির কথা বলা হয়েছিল। পরে মিজান নামের এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যায়। সেখানে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

‎গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তামাবিল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

‎গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, উচ্চ বেতনের প্রলোভনে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই সাতজন সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। দালালচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং-নবীগঞ্জ সড়কে  সুটকি ব্রিজের গোড়ায় ভয়াবহ ভাঙ্গনযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে

‎জাফলং সীমান্তে ভারতে পাচারের সময় নারীসহ আটক ৭

সময় ০৬:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬