সিলেট ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎টাঙ্গাইলের​ মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে হবিগঞ্জে ইটভাটার পরিবেশদূষণ কমাতে জেলা প্রশাসনের মতবিনিময় ‎মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ উৎপাদনশীল খাতে কৃষি ঋণ ব্যবহারের আহ্বান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বানিয়াচংয়ে মন্দরী গ্রামে জায়দুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের ‎চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের ‎জকিগঞ্জে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‎সিলেটে সিএনজিতে তুলে গণধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত ও সড়কের পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের শায়েস্তানগর এলাকা থেকে অভিযান শুরু করা হয়। পরে থানার মোড় হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুই পাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। সদর থানার পুলিশ সদস্যরা তাঁদের সহযোগিতা করেন।

অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে বসানো ফলের দোকান, টং ও চায়ের দোকানসহ বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। কয়েকটি ভ্রাম্যমাণ দোকান পৌরসভার ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তিন ব্যবসায়ীকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর জন্য অভিযানটি পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হবিগঞ্জ শহরে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা তিন ব্যবসায়ীকে

সময় ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬