
হবিগঞ্জের চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে মো. সাইফুর রহমান চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায় যে, আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি গ্রামের মো: আব্দুর বারিক ছেলে মো: আব্দুর রহিমকে (৩৫) অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে জানা যায়, আমিন উল্লাহ একজন মানসিক ভারসাম্যহীন রোগী। তিনি রাতে বাড়িতে একা ছিলেন। এ সময় আব্দুর রহিম বাড়িতে ঢুকে তাঁকে লাঠি দিয়ে মারধর করে। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর লিলাফুলা জখম করে।
অভিযোগে আরও বলা হয়, বৃদ্ধকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারি হয়। এ সময় আট আনা ১ লাখ টাকার মূল্যের একটি স্বর্ণের চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় আব্দুর রহিম।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী সাইফুর রহমান বলেন, আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পর তিনি থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ প্রতিনিধি 
















