
দৈনিক ভোরের ডাকের স্পোর্টস ইনচার্জ সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই ও কুলাউড়া পৌরসভার দক্ষিণ মাগুরা নিবাসী অবসরপ্রাপ্ত টেলিগ্রাম মাস্টার মরহুম মতিউর রহমানের বড় ছেলে রফিকুল হাসান রানা (৬২) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনসুর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া প্রতিনিধি 


















