সিলেট ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের ‎সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই রফিকুল হাসান রানার ইন্তেকাল ‎নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।। কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী। ‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক দক্ষিণ সুরমায় টিকাদান কর্মসূচি জোরদারে জরুরি সভা অনুষ্ঠিত, কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ। ‎সিলেটে রাস্তা সংক্রান্ত বিরোধে ওয়াতির আলী হত্যা: মুন্সিগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বানিয়াচংয়ে চাঞ্চল্যকর সামছুদ্দিন হত্যা,  ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা

হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।।

‎ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।

‎উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নাগরিকরা যেন অযথা হয়রানি ও ভোগান্তির শিকার না হন এবং স্বল্প সময়ে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা ভূমি সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয় না করেন, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে।

‎জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। একই সঙ্গে নাগরিকদের ভোগান্তি কমানো, সেবার মানোন্নয়ন এবং সময় ও ব্যয় সাশ্রয়ে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের

হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।।

সময় ০৮:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬