সিলেট ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের ‎সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই রফিকুল হাসান রানার ইন্তেকাল ‎নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।। কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী। ‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক দক্ষিণ সুরমায় টিকাদান কর্মসূচি জোরদারে জরুরি সভা অনুষ্ঠিত, কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ। ‎সিলেটে রাস্তা সংক্রান্ত বিরোধে ওয়াতির আলী হত্যা: মুন্সিগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বানিয়াচংয়ে চাঞ্চল্যকর সামছুদ্দিন হত্যা,  ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা
এসআরবি-৯ অভিযানে....

কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎সিলেটের কোম্পানীগঞ্জে ৪৫ বোতল অবৈধ মাদক এসকাফ সিরাপসহ মো. জিয়া উদ্দিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

‎রবিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়া উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার বর্ষামারা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিলেটের একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে— কতিপয় ব্যক্তি বুথবাড়ী বাজার থেকে অটোরিকশাযোগে মাদকের চালান নিয়ে ভোলাগঞ্জ টোলপ্লাজার দিকে যাচ্ছে। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দলটি ভোলাগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়।

‎চেকপোস্ট পরিচালনাকালে একটি অটোরিকশাকে সংকেত দিয়ে থামালে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরে তার সঙ্গে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

‎জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে সীমান্ত এলাকা থেকে এই মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
‎এ বিষয়ে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের

এসআরবি-৯ অভিযানে....

কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ০৭:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬