সিলেট ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের ‎সাংবাদিক সফিকুল হাসান সোহেলের বড় ভাই রফিকুল হাসান রানার ইন্তেকাল ‎নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ।। কোম্পানীগঞ্জে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী। ‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক দক্ষিণ সুরমায় টিকাদান কর্মসূচি জোরদারে জরুরি সভা অনুষ্ঠিত, কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ। ‎সিলেটে রাস্তা সংক্রান্ত বিরোধে ওয়াতির আলী হত্যা: মুন্সিগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বানিয়াচংয়ে চাঞ্চল্যকর সামছুদ্দিন হত্যা,  ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা

‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক

‎হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

‎সোমবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

‎বিজিবি সূত্রে জানা গেছে, ৫৫ বিজিবির গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন।

‎বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, ২০১৬ সাল থেকে তিনি নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন। বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত।

‎সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সুশান্ত। এ কারণে তাঁর অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
‎বিজিবির জিজ্ঞাসাবাদে সুশান্ত আরও জানান, গত কয়েক দিন তিনি শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

‎বিজিবি জানায়, তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তাঁর নামে করা দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎১০ নং সুবিদপুর ইউনিয়নকে আদর্শ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ার অঙ্গীকার এম সেকুল ইসলাম সরদারের

‎হবিগঞ্জ সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারী আটক

সময় ০৭:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬