সিলেট ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা ‎কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত হাবিবুর রহমান গ্রেফতার। চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ‎পারিবারিক কলহের জেরে জামাতার ওপর হামলা: শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন‎সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

‎হবিগঞ্জ জেলা কারাগারে থাকা জয়নাল আবেদীন (৪০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

‎মৃত জয়নাল আবেদীন নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত ২০ মে আদালতের মাধ্যমে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

‎হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কারাগারে থাকা অবস্থায় জয়নাল আবেদীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎জেলার মো. বিল্লাল হোসেন জানান, জয়নাল আবেদীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

সময় ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬