সিলেট ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ‎সিলেটে ব্যাপক আলোচিত নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার ‎শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ খুলে মিলল ৮৮ লক্ষাধিক টাকা ও সোনা ‎কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত শীর্ষ ডাকাত হাবিবুর রহমান গ্রেফতার। চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জে মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার ‎পারিবারিক কলহের জেরে জামাতার ওপর হামলা: শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন‎সভাপতি রানা, সম্পাদক ফয়জুল

‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা-বাগানের শ্রমিকেরা ওই এলাকায় পাতা তুলতে গিয়ে একজন বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। ইউপি সদস্য বিষয়টি চুনারুঘাট থানায় জানান।
‎খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ পাড়ি দিতে হয়েছে।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহটি আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

‎ওসি আরও বলেন, বৃদ্ধের মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃত্যু

‎নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

সময় ০৮:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬