সিলেট ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি

‎”যুবসমাজকে বাঁচান, সুস্থ জাতি গঠন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতা র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব জামালপুরের (রোটারী বর্ষ: ২০২৬-২৭, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮১/৬৪) উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
‎১৮ সেপ্টেম্বর শুক্রবার  সকালে আয়োজিত এই মাদকবিরোধী র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন।

‎র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “SAY NO TO DRUG” স্লোগান সংবলিত টি-শার্ট ও ব্যানার নিয়ে রোটারী ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না, এর জন্য একটি শক্তিশালী সামাজিক আন্দোলনেরও প্রয়োজন রয়েছে। রোটারী ক্লাবের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

‎তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের পথ থেকে দূরে রাখতে হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পূর্ববিরোধের জেরে বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে জামালপুরে রোটারী ক্লাবের বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি

সময় ০৬:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬