সিলেট ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ‎মৃত্যুর মুখ থেকে ফিরলেন তিন সাংবাদিক, কুলাউড়ায় সড়ক দুর্ঘটনা ‎৮ মাসে ৯১৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: জুড়ীতে মিডিয়া ব্রিফিংয়ে সাফল্যের তথ্য জানালো ৫২ বিজিবি বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক ওসমানীনগরে সাবেক মেম্বার আতিক হত্যা: বিশ্বনাথ থেকে এজাহারনামীয় আসামি গ্রেফতার করল এসআরবি-৯ ‎নবীগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও সুলতানা জেরিন এর মতবিনিময় মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ, ১০ হাজার টাকা জরিমানা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ১, আহত ২ সিলেটে বিশেষ অভিযানে গ্রেফতার ঢাকায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি

বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক

‎বালাগঞ্জে উপজেলায় দিনভর বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বালাগঞ্জে পৌঁছলে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

‎পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং নাগরিকদের দ্রুত, সহজ ও ভোগান্তিবিহীন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সকাল মিনিটে বালাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
‎এর পর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ, কায়েস্তঘাট কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

‎বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম, সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধা এবং সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন। 
‎সরকারি সেবা নিতে আসা মানুষ যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

‎দিনব্যাপী এ পরিদর্শনে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরেজমিনে দেখার পাশাপাশি নাগরিকসেবা আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

‎এ পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ ও বালাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

‎দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
‎পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত হলে পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগতম জানায়।

‎ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মুসলিমাবাদ আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক। দুর্যোগের এই সময়ে প্রশাসনের পক্ষ থেকে উপহার পেয়ে পরিবারগুলোর মুখে হাসি ফোটে।
‎পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিশেষ দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ২লক্ষ  টাকা আর্থিক অনুদানের তাৎক্ষণিক ঘোষণা দেন।

‎জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক ফাইল, পরিষদের আয়-ব্যয় হিসাব এবং সার্বিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। পরিষদের সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রশাসনিক কর্মকাণ্ড দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

‎উপস্থিত অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসরকারি এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন ইউএনও মেরিনা দেবনাথ, ইউপি সদস্যবৃন্দ লাল মিয়া, সাবুল আহমদ, আবুল কালাম সিদ্দিকী, সোহেল আহমদ, মির্জা আবু নাসের মোহাম্মদ রাহেল, শেখ মোঃ আব্দুল করিম, হালিমা বেগম এবং ফারজানা বেগম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ ছালা উদ্দিন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মখদ্দছ আলী, ডাঃ ঈমানী কাপ্তান মিয়া, সৈয়দ শহিদ আহমদ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।

‎দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জেলা প্রশাসকের এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শুধু দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ নয়, গোটা জামালপুর আমার: জামালপুর সমিতির সংবর্ধনায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বালাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক

সময় ০৯:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬