সিলেট ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার ‎গাজীপুরে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: মদ ও এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শান্তিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খালে মিলল যুবকের মরদেহ ‎মৌলভীবাজারের শেরপুরে ১৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-৩ ‎শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা, বন্ধ চেয়ে আবেদম, প্রশাসনের নজরদারি! ‎রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎
‎প্রেমের প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করায়...

‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

‎খুলনার পাইকগাছায় একাদশ শ্রেণির এক কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনার প্রধান আসামি মোঃ ইমরান মোল্ল্যাকে (৩৫) সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। একই সাথে অপহৃত কলেজ ছাত্রীকে সশরীরে উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব-৯ এর সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮.৪০ মিনিটে সিলেটের কোতোয়ালী থানাধীন আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎গ্রেফতারকৃত ইমরান মোল্ল্যা (৩৫) খুলনা জেলার পাইকগাছা থানার নাসিরপুর গ্রামের মোঃ নান্নু মোল্ল্যার ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত ওই শিক্ষার্থী (১৭) পাইকগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজে আসা-যাওয়ার পথে অভিযুক্ত ইমরান মোল্ল্যা তাকে প্রায়ই কুপ্রস্তাব ও প্রেমের প্রস্তাব দিতো। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইমরান বিভিন্ন সময় তাকে অপহরণের হুমকি দেয়।

‎গত ১৯ আগস্ট ২০২৬ সকাল ১০টার দিকে ভিকটিম বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, সকাল সাড়ে ১০টার দিকে পাইকগাছা সরকারি কলেজের সামনের রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং পরিকল্পিতভাবে আরও ২/৩ জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

‎এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-০৫, তারিখ: ০৬/০৯/২০২৬) দায়ের করেন।

‎মামলা দায়েরের পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সিলেট থেকে প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

‎প্রেমের প্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করায়...

‎পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ: সিলেট থেকে প্রধান আসামি ইমরান গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সময় ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬