সিলেট ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

‎মধ্যপ্রাচ্যের কাতারে রাজমিস্ত্রির কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে আজম মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দোহায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

‎জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে জীবিকার তাগিদে কাতারে যান আজম। তিনি দোহায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার রাত ৮টার দিকে তাঁর স্ত্রী সুলতানা বেগম ইমোতে ফোন করলে আজম জানান, দিনে প্রচণ্ড গরম থাকায় তাঁদের রাতে কাজ করতে হয়। তিনি কাজে যাচ্ছেন এবং কাজ শেষে ফিরে ফোন করে কথা বলবেন।

‎কিন্তু সেই ফোন আর আসেনি। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাতারপ্রবাসী কয়েকজন আত্মীয় ফোন করে সুলতানা বেগমকে জানান, বহুতল ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন আজম। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ আজমের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎নিহত আজমের বড় ভাই মাতাব মিয়া জানান, তাঁরা চার ভাই। একই বাড়িতে থাকলেও সবার সংসার আলাদা। আজমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর উপার্জনেই সংসার চলত। প্রায় দুই বছর আগে তিন মাসের ছুটি কাটিয়ে তিনি কাতারে ফিরে যান। তাঁর মরদেহ দেশে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

‎কাতারে দুর্ঘটনায় আজম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুশন মিয়া। তিনি বলেন, খবর পেয়ে তিনি আজমের বাড়িতে যান। আজমের মৃত্যুতে পরিবারটি বেহাল অবস্থায় পড়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

সময় ০৮:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬