সিলেট ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।। ‎জামালপুরে মাদক ও মোবাইল গেমসের কবল থেকে রক্ষায় চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ‎ শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের সম্মেলন, আংশিক কমিটি ঘোষণা ‎নবীগঞ্জে কিশোরী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ঢাকা-সিলেট মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ ‎জামালপুরে আশ্রয় পাওয়া মানসিক ভারসাম্যহীন রোকেয়ার বাড়ি হবিগঞ্জে, স্বজনদের খোঁজ পেতে সহায়তার আবেদন ‎কোম্পানীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ১ সদস্য গ্রেফতার ‎র‍্যাব-৯ এর অভিযান আদালতের হাজত থেকে পালালেন মাদক মামলার আসামি, রাতে আবার গ্রেপ্তার ‎দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।।

‎সুনামগঞ্জের ছাতকে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছাতক ট্রাফিক পয়েন্টে এ নির্মাণকাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

‎সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে গোবিন্দগঞ্জ-
‎ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের ১০ম থেকে ১৩তম কিলোমিটার পর্যন্ত অংশে ৪ লেনের পাকা সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের আওতাধীন অংশের চেইনেজ ৯ কিলোমিটার ৩০০ মিটার থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত।

‎প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ২৭ লাখ ৬ হাজার ৭৯০ টাকা ৫ পয়সা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ মাস। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন প্রকল্প।

‎৪ লেন সড়ক নির্মাণের পাশাপাশি প্রকল্পের আওতায় সড়কের মাঝখানে বিভাজক, বাস থামার স্থান, সংযোগস্থল উন্নয়ন, ফুটপাতসহ নালা নির্মাণ, মাটির কাজ, কংক্রিটের ঢাল সংরক্ষণ, সড়ক নির্দেশক ও সংকেত স্থাপন এবং সড়কে দাগ দেওয়ার কাজও করা হবে।

‎সড়কটি নির্মাণ হলে ছাতক শহরের দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি যান চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ছাতকের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‎উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাত হোসেন এবং উপসহকারী প্রকৌশলী জুনাইদ মিয়া। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
‎এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ও সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, মোহাম্মদ লায়েক শাহ্, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ খায়ের উদ্দিন, ছাতক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

‎এ সময় বিএনপি ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ভবন থেকে পড়ে কুলাউড়ার নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছাতকে সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, ৯৯ কোটি টাকার ৪ লেনের কাজের উদ্বোধন করলেন এমপি মিলন।।

সময় ০৮:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬