সিলেট ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

‎হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর বাজারের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
‎
‎পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে হোটেলটির ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।
‎
‎মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার বলেন, হোটেলটিতে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার বিকেল পৌনে তিনটার দিকে অভিযান শুরু করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মাধবপুরের সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মো. রুবেল (২৫), বিজয়নগরের মো. জালাল উদ্দিন (২৮), মোছা.খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকার আবদুর রশিদ (৩১)।
‎
‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎

মাধবপুরে অসামাজিক কার্যকলাপে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০ নারী-পুরুষ

সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬