সিলেট ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬

‎মৌলভীবাজারে পৃথক অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সময়ে সদর উপজেলার শেরপুরে এক কেজি গাঁজাসহ আরও চারজনকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি। পৃথক দুই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

‎পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৩৭৫ মিলিলিটারের ছয় বোতল ROYAL GRAIN WHISKY উদ্ধার করা হয়।

‎জিজ্ঞাসাবাদে বিজয় মোদক পুলিশকে জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘মা দুর্গা শঙ্খ ভান্ডার’-এর গোডাউনে আরও বিদেশি মদ রাখা হয়েছে।

‎তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল ROYAL GRAIN WHISKY, ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA উদ্ধার করা হয়।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৩৭৫ মিলিলিটার।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল দেব ও বিজয় মোদক ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে মৌলভীবাজারে এনে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

‎জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক এনে মৌলভীবাজার শহরে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

‎গ্রেপ্তার বিজয় মোদক মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অপর আসামি বিপুল দেব সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা।

‎অন্যদিকে, বুধবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে এক কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ি।

‎গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে এএসআই সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে।

‎আটক ব্যক্তিরা হলেন—সিলেটের ওসমানীনগর থানার তাজপুর গ্রামের মৃত ইছাক উল্যার ছেলে এনাম (৫৫), বর্তমানে শেরপুর আবাসিক এলাকার বাসিন্দা; বখশিপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে রাজা মিয়া (৩৩), বর্তমানে শেরপুর নতুন বস্তি এলাকার বাসিন্দা; খসরুপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে শাহিন মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণ গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০)।

‎পুলিশের দাবি, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ জানান, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশের দাবি, পৃথক এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬

সময় ০৪:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬