সিলেট ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ।

0-3248x1440-0-0-{}-0-12#

‎জোনাল সেটেলমেন্ট অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সম্প্রতি বিভিন্ন পদে যোগদান করা ৩০ জন নতুন কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

‎আজ বুধবার দুপুর ১২ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে বহুতল ভবনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মাদ ফারুক আহমদ।

‎তিনি তার বক্তব্যে বলেন, নবীন কর্মচারীদের মেধা ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে সরকারি সেবার মান বাড়াতে বলেন। একই সাথে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাদের অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি ভূমি সেবা প্রদানে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ও আহ্বান জানান।

‎এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চার্জ অফিসার-১ (উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) সোনিয়া সুলতানা এবং চার্জ অফিসার-২ অমিত চক্রবর্তী।

‎অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) চায়েন উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন, সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) আলী আজম।

‎বিদায়ী কর্মকর্তাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, সহকারী সেটেলমেন্ট অফিসার সঞ্চয়ন তালুকদার, সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) সনদ কুমার নাথ, জোনাল পেসকারের দায়িত্বে থাকা রেকর্ড কিপার সাধন কুমার চাকমা,যাঁচ মোহরার হুমায়ুন কবির, অনিক চাকমা, আব্দুর রহমান ও অফিস সহায়ক মিসবাহ উদ্দিন প্রমুখ। চলতি বছরে ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী অবসরে যান।

‎এছাড়াও জোনাল সেটেলমেন্ট অফিসে বিভিন্ন পদে ৩০ জন নবীন কর্মচারী যোগদান করেন।

‎অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন যাঁচ মোহরার সিরাজুল ইসলাম খান এবং গীতা পাঠ করেন উপসহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) রঞ্জিত চন্দ্র সূত্রধর।

‎সহকারী সেটেলমেন্ট অফিসার গোলাম মোস্তফা লিটন এবং ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

‎পরে বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের হাতে উপহার সামগ্রী ও সম্মাননা স্বারক তুলে দেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ।

‎প্রীতি ভোজের মাধ্যমে এই বরণ ও বিদায়ের আবেগঘন আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দপ্তরের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ।

সময় ০৪:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬