সিলেট ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎‘নজরুল বর্ষ’ উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে সিলেটের গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক সম্মেলনকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবির অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের নজরুলের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতেও এ প্রতিযোগিতা সহায়ক হবে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। গোয়াইনঘাট উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এতে অংশ নিতে পারবে।

‎প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুলসংগীতভিত্তিক একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়স ও শ্রেণিভেদে শিক্ষার্থীদের পৃথক ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সময় ০৭:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬