সিলেট ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
News Title :
‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎ ‎হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার‎ ‎স্পেনে ২২ হাজার মানুষের উপস্থিতিতে টমাটিনা (টমেটো) উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১‎ ‎স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু‎ জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন। ‎বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেপ্তার ব্র্যাকের উদ্যোগে ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ‎ পরিবেশ ও সামাজিক সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন।

জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত।

জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) জামালপুর সদর উপজেলার উন্নয়ন সংঘের ডিটিআরসি হলরুমে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর জেসমিন (GESMIN) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও জামালপুর সদর উপজেলার ২৮টি ইউনিয়নের ৩১ জন জেসমিন প্রকল্পের কমিউনিটি মার্কেট এজেন্ট (CMA), সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করছে।

সভায় শুভ উদ্বোধন ও সিএমএ অ্যালায়েন্স এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব।

সভায় বিভিন্ন কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর-ই জান্নাত।

এ সময় সিএমএ অ্যালায়েন্সের সভাপতি মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

পাশাপাশি সিএমএদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও শুভ কামনা এবং ধন্যবাদ জানান জেসমিন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার স্টিফেন অসীম আর চ্যাটার্জী।

উক্ত সভায় আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাব-ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর সূজিত চিসিম, বিজন কুমার দেব, এগ্রিকালচার স্পেশালিষ্ট পরিমল সরকার, ভেল্যুচেইন স্পেশালিষ্ট ফিরুজ কবির, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা, মনির হোসেন ভূঁইয়া, শ্যামল কুমার দাস,রাসিদুল হাসান, আবিদ হাসান,মো: খলিলুল্লাহ, মো: বাবুল মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

দিনব্যাপী সভায় সিএমএ অ্যালায়েন্সের বিগত ছয় মাসের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা, অভিজ্ঞতা বিনিময়, চলমান কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সেইফগার্ড পলিসি, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা, হটলাইন নম্বর এবং জিরো-৫ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। তিনি অংশগ্রহণকারীদের নিরাপদ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং প্রয়োজনের সময় নির্ধারিত হটলাইন ব্যবহারের বিষয়ে সচেতন করেন।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সিএমএ অ্যালায়েন্সের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরো সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর ইদ্রিস আলী,চামেলী খাতুন,বিউটি খাতুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত।

সময় ০৯:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬